কুমিল্লায় বুড়িচং উপজেলায় ঢাকাগামী বাসের ধাক্কায় রফিকুল ইসলাম রুক মিয়া নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রুক মিয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মরহুম মো. মনোহর আলী (মনু) মিয়ার ছেলে।
- ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে
- * * * *
- আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান
- * * * *
- পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার
- * * * *
- চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
- * * * *
- নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান
- * * * *
বাসের ধাক্কায় নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলিতে থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় পিতা জয় কুমার দাস (৫৫) নিহত হয়েছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে সিএনজির পেছনে বাসের ধাক্কায় চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
ঝিনাইদহের শৈলকূপায় বাসের ধাক্কায় তুষার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাবিবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত টমটমের এক আরোহী নিহত হয়েছে । এসময় আহত হয়েছে আরো একজন।